প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৩:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৩, ৭:৫১ এ.এম
শহরে ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে আটকের চেষ্টাকালে ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছে; এসময় হাতেনাতে একটি ছোরাসহ এক ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শনিবার রোববার মধ্যরাত ১২ টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে এ ঘটনা ঘটেছে।
আহত পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা। তিনি কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
আটক মেজবাউল হক মুন্না (২৩) কক্সবাজার শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।
রফিকুল ইসলাম বলেন, রোববার সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তারমাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি অবহিত হওয়ার পর জড়িত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একটি দল বিশেষ অভিযান শুরু করে। এতে পোষাকধারীদের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশ সদস্যরা কর্তব্যরত ছিলেন।
" রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে সন্দেহজনক ৩/৪ জন যুবককে ঘুরাঘুরি করতে দেখে অভিযানকারি পুলিশের দল। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে আটক যুবক পুলিশের এক সদস্য উপুর্যুপরি ছুরিকাঘাত করে। "
ওসি বলেন, " পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। প্রাথমিক শিক্ষা শেষে তিনি সেখানে চিকিৎসাধীন। ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যের পেট ও হাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। "
ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মোহাম্মদ রফিকুল ইসলাম।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.