বলরাম দাশ অনুপম:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চুনতিতে প্রাইভেট কার তল্লাশী করে দেড় হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক পাচারে জড়িত ২ যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলো-কক্সবাজার সদরের ঈদগাহ ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মোঃ কালা মিয়ার ছেলে মোঃ সিরাজুল হক (৪৫) ও রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের দক্ষিণ নাছিরা পাড়ার মৃত শফিউল আকবর চৌধুরীর ছেলে ইরফান আকবর চৌধুরী (৪০)।
রবিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে লোহাগাড়া থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারে তল্লাশী করে দেড় হাজার ইয়াবাসহ ওই দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। ওসি জাকির হোসেন আরো জানান-আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.