ভয়েস প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮১টি বার্মিজ গবাদি পশু জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ মে) সকালে এসব পশু জব্দ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম।
সূত্র জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি সীমান্তে সতর্ক আছে । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪ মে ভোর ৩টা থেকে ৪টায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, আশারতলী এবং ফুলতলী বিওপি কর্তৃক ৮১টি মিয়ানমারের গরু জব্দ করা হয়।
এ সময় ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম বিজ্ঞপ্তির আরো জানান, গত জানুযারি থেকে অদ্যাবধি পর্যন্ত ১১ বিজিবি কর্তৃক গবাদি পশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ (ষোল) কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেন ।
তিনি বলেন, সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করে আসছে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.