বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া থেকে ৮ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্্যাব । আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুল্লাহ আল নেমান (২৬)। সে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ নুরুল অালমের ছেলে।
সোমবার (৬ জুলাই) বিকেলে ইয়াবাসহ নোমানকে অাটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি অাব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান-উত্তর রুমালিয়ারছড়া ব্রিক ফিল্ড রোডের জনৈক বেদারুল অালমের অারিফ এন্টারপ্রাইজ মুদি দোকানে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে এই অভিযাব পরিচালিত হয়। ইয়াবাসহ অাসামীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.