ভয়েস প্রতিবেদক:
বালি উত্তোলনকালে রামুতে ১টি ড্রেজার মেশিন ও প্রায় ৮০ ফুট লম্বা পাইপ জব্দ করা হয়েছে। রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্র শাসন।
বৃহস্পতিবার ( ১৮ মে) দুপুরে খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকা কালুর দোকানের পাশে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার কালুর দোকানের পাশে দারিয়ার দীঘি বিট এলাকায় মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। যার কারণে পাহাড় ধ্বসে বসতভিটা ঝুঁকির সম্মুখীন হতে পারে।এমন সংবাদের ভিত্তিতে রাজারকূল রেঞ্জের অধীন বিট অফিস সহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে বালু তুলার ১টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ফুট পাইপ জব্দ করা হয়।ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করা যায়নি।
জব্দকৃত মালামাল বন বিভাগের জিম্মায় রাখা হয় ও নিয়মিত মামলা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান,খুনিযয়া পালং ইউনিয়ন দারিয়ার দীঘি এলাকায় বালু উত্তোলন হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও কিছু ব্যবহৃত পাইপ জব্দ করা হয়েছে। রামু উপজেলা প্রশাসন পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে কাজ করতে বদ্ধপরিকর। পরিবেশ বিধ্বংসী কোন কাজ যেন কেউ করতে না পারে সেদিকে আমরা নজর রেখেছি।উপজেলা প্রশাসন সব সময় পরিবেশ রক্ষায় কাজ করে যাবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.