বলরাম দাশ অনুপম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে রামুতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন অনুস্টিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ মহিলা ডাক্তারদের সমন্বয়ে মঙ্গলবার (৭ জুলাই) সকালে স্থানীয় চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেডিক্যাল ক্যাম্পেইন অনুস্টিত হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসকেরা। করোনা কালিন সময়ে গর্ভবতী মায়েরা যাতে সহজেই মাতৃত্বকালীন চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প বলে জানা গেছে। এই ক্যাম্পেইনে মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও খাদ্যসামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। রামু সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় বিগত দুই মাসব্যাপী কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল মাতৃ কালীন চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার রামু উপজেলার গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনী এই মহৎ উদ্যোগ গ্রহন করেছে । এছাড়াও করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনা বাজারসহ বিভিন্ন জনহীত কর কার্যক্রম পরিচালনা করে আসছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.