ইমাম খাইর:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী (৭৭) আর নেই।
বুধবার (৮ জুলাই) বিকাল বিকাল চারটার দিকে কক্সবাজার শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংবাদ নিশ্চিত করেছেন নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ও কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এএম সিরাজুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী ১ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি শহরের কলাতলী এলাকার মরহুর মাওলানা ফজলুল হকের বড় ছেলে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত ২২ জুন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন ২৩ জুন তার করোনা ধরা পড়ে। এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ক’দিন পূর্বে ওখান থেকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.