ভয়েস প্রতিবেদক:
“ শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় সাংষ্কৃতিক প্রতিযোগীতা। শুক্রবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের সহযোগীতায় ও শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা পর্যায়ে এ সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় গান,নৃত্য,আবৃত্তি,নাটকসহ সাতটি ইভেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০জন শিক্ষার্থী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দীন, জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মাসুদা মোরশেদা আইভিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পৃথকভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশ নেন ২১জন বিচারক । জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.