বছর তিনেক আগে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে নেইমারকে দলে টানলেও তা খুব একটা কাজে লাগেনি পিএসজির। বারবার চোটে পড়ায় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে অনেকটা সময়। ফলে ব্রাজিলিয়ান তারকাকে চুক্তিভুক্ত করার মূল যে কারণ, সেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা তো হয়ইনি, উল্টো পানির মত খরচ হয়েছে অর্থ।
ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন পূরণে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানে পিএসজি।
প্যারিসে যাওয়ার পর থেকে বারবার চোটে পড়তে থাকেন নেইমার। নিষেধাজ্ঞার কারণেও কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। আর এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক মাসের বেশি সময় ধরে ফ্রান্সের ফুটবল বন্ধ থাকার পর বাতিল করা হয়েছে চলতি ঘরোয়া মৌসুম।
পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে দলের ১৫৫ ম্যাচের মধ্যে নেইমার খেলতে পেরেছেন মাত্র ৮০টি, যা শতকরা হিসাবে ৫১ শতাংশ। প্রতি মৌসুমে গড়ে ২৬ ম্যাচ।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মৌসুমে পিএসজি নেইমারকে দিয়েছে তিন কোটি ৭০ লাখ ইউরো। মাঠের পারফরম্যান্সে আকাশছোঁয়া এই অর্থের প্রভাব পড়েনি।
এই হিসাবে ম্যাচ প্রতি নেইমারকে দেওয়া হয়েছে ১৪ লাখ ইউরো! অর্থাৎ ৮০ ম্যাচ খেলার জন্য নেইমারকে দেওয়া হয়েছে ১১ কোটি ১০ লাখ ইউরো।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.