জাহাঙ্গীর আলম, টেকনাফ:
টেকনাফ থেকে পাচারকালে বিজিবির সদস্যরা যানবাহনে তল্লাশী চালিয়ে ৭১ভরি স্বর্ণসহ বালুখালী ক্যাম্পের এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, গত ৮জুলাই সন্ধ্যা ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস যানবাহনে তল্লাশী চালিয়ে পাঞ্জাবীর ভেতরের পকেট হতে একটি স্বর্ণের পুটলাসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ক্যাম্পের ব্লক-সি/১৯ এর বাসিন্দা মোঃ রশিদ আহমদের পুত্র মোঃ শফি উল্লাহ (৪০) কে আটক করে। পরে তা ব্যাটালিয়ন সদরে নিয়ে পরিমাপ করে ৭১ভরি ১আনা ৫রতি ৫ পয়েন্ট স্বর্ণ পাওয়া যায়। যার বাজার মূল্য ৪৩লক্ষ ২হাজার ৭শ ৪৭টাকা।
আটক রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে কর ফাঁকি এবং পাচারের অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত স্বর্ণ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.