ভয়েস প্রতিবেদক:
বিশ্ব জনসংখ্যা দিবস-উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র্যালী।
জেন্ডার সমতাই শক্তি, নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন এ প্রতিপাদ্যে র্যালীটির উদ্বোধন করা হয়।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা পিন্টু কান্তি ভট্টচার্যসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জেন্ডারভিত্তিক নির্যাতন দূরীকরণ,বাল্যবিবাহ রোধ, প্রজনন ও স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধি, মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস করাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিষয়ে জনসচেতনতা তৈরীতে প্রতি বছর ১১ জুলাই অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্ব জনসংখ্যা দিবস।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.