ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা।বৃহস্পতিবার সকাল ১০টায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জেলা দূর্নীতি দমন কমিশন ( দুদক) এর উদ্যোগে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর বাস্তবায়নে এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুলের সঞ্চালনায় এতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিমসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মিথুন চক্রবর্তী,সিটি কলেজের সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দীকা লিমা এবং সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল। দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য এ বিষয়ের উপর প্রথম পর্বের বিতর্কের পক্ষে অংশ নেন কক্সবাজার মডেল হাই স্কুল এবং বিপক্ষে ছিলেন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ।
এতে বিচারকেগণের রায়ে বিজয়ী হন পক্ষের দল কক্সবাজার মডেল হাই স্কুল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন একই স্কুলের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা সোহা। ১৬ জুলাই বেলা ১১ টায় সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিবে সৈকত উচ্চ বালিকা বিদ্যালয় এবং সরকারি উচ্চ বিদ্যালয়। ১৮ জুলাই চূড়ান্ত প্রতিযোগীতায় অংশ নিবে উভয় পর্বের বিজয়ী দল। এটি অনুষ্ঠিত
হবে পাবলিক লাইব্রেরী শহীদ সুভাষ হলে বিকেল তিনটায়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.