ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ঘুরতে আসা নেপালি নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় জাকির হোসেন (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক ছিনতাইকারী জাকির কক্সবাজার পৌরশহরের ঘোনাপাড়া এলাকার আমজুলর ছেলে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি জিল্লুর রহমান বলেন, ২৪ মে নেপালের নাগরিক রবি কুমার কক্সবাজার বেড়াতে আসেন। এদিন গাড়ি থেকে নামতেই ছিনতাইকারী দল তার স্বর্বস্ব কেড়ে নিতে গিয়ে ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এসপি আরও বলেন, ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে প্রচেষ্টা চালিয়ে আসছিল। শহরের সব ছিনতাইকারীর ছবি সংগ্রহ করা হয়। ছবি দেখে মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত এলাকা থেকে জাকির হোসেন নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটককের পর তার ছবি নেপালী পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন। আটক ছিনতাইকারীকে আদালতে পাঠানো হচ্ছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.