প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৩, ৬:০০ পি.এম
চকরিয়ায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মো.মোবারক (২৭) নামের এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এসময় ইজিবাইকের আরও চারজন যাত্রী আহত হন।
রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো.মোবারক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ইজিবাইক করে বেশ কয়েকজন যাত্রী চিরিংগা স্টেশন থেকে জিদ্দাবাজারের দিকে যাচ্ছিল। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস জিদ্দাবাজার পৌছালে যাত্রীবাহি ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোবারক নিহত হন। এসময় ইজিবাইক আরও চারজন যাত্রী আহত হয়। পরে আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইক জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.