সাহাব উদ্দীন সিকদার,মহেশখালী:
মহেশখালীতে অভিযান চালিয়ে চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ৫২০ লিটার চোলাই মদ উদ্ধার এবং মদ বহনকারী একটি নোহা গাড়ি জব্দ করা হয়।
গতরাত (১১ আগস্ট) ১২ টায় উপজেলার কালারমারছড়া চালিয়াতলী থেকে তাদের আটক করা হয় বলে জানায় মহেশখালী থানা পুলিশ। আটককৃতরা হলেন বড় মহেশখালী দেবাঙ্গাপাড়ার মৃত হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪৫) ও চকোরিয়া দরবেশকাটার মনসুর আলমের পুত্র মো. শরীফ (২০)।

মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন জানান, মহেশখালীর চালিয়াতলী নামক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি নোহা গাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই গাড়ি থেকে ৫২০ লিটার চোলাই মদসহ দুইজন কে আটক করা হয়। এসময় মাদক বহনকরা (চট্টমেট্রো-চ ১১-৫৬২৬) একটি নোহা গাড়িও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছে বলে জানায় পুলিশের কর্মকর্তা ওসি তদন্ত তাজউদ্দীন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.