বলরাম দাশ অনুপম:
করোনা জয় করে কর্মক্ষেত্রে ফিরলেন কক্সবাজার সদর মডেল থানার আরো ৬ পুলিশ কর্মকর্তা। এরা হলেন-ওসি (ইন্টেলিজেন্স) মহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন, পিএসআই ইখতিয়ার, সহকারী উপ-পরিদর্শক মাসুম হোসেন এবং রাশেদ খাঁন।
রবিবার দুপুরে করোনামুক্ত হয়ে ওই ৬ পুলিশ কর্মকর্তা সদর মডেল থানায় নিজ কর্মস্থলে যোগ দিলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির।
এসময় সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান, ওসি (অপারেশন) মাসুম খাঁনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনামুক্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ওসি শাহজাহান কবির বলেন- ইচ্ছা শক্তি আর মনোবল দৃঢ় থাকলে আর স্বাস্থ্যবিধি মেনে চললে যে করোনামুক্ত হওয়া যায় তা প্রমাণিত।
করোনা জয় করলেন সদর থানার আরো ৬ পুলিশ কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.