ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় ঘরে বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিরব দাশ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদর বড়ঘোপ বিদ্যুৎ মার্কেট এলকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নিহত নিরবের নানী জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার নাতি নিরব দাশ(১৬) ঘরে বিদ্যুতের একটি বাল্ব লাগাচ্ছিল। হঠাৎ সে বিদ্যুতায়িত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম নিরব মৃত বলে জানান।
থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্য ও সুরতহাল রিপোর্ট শেষে বিদ্যুতায়িত হয়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত বলে জানান তিনি।
নিহত নিরব দাশ কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। সে বিদ্যুৎ মার্কেট এলাকার শীতল দাশেল ছেলে বলে জানা গেছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.