প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৩, ১২:১৯ পি.এম
হোটেল থেকে আ’লীগ নেতার হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে শহরের হলিডের মোড়ে 'সানমুন' আবাসিক হোটেলের ২০৮নং কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।
নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিল। নিহত সাইফুদ্দিন কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকায় আবুল বশরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান- শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮নং কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেছে।
তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিআইডি পুলিশের ক্রাইম সিনের টিম এসেছে। সিআইডি পুলিশও তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.