ভয়েস প্রতিবেদক:
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে 'পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ' প্রতিপাদ্যে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে সাতদিনব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্নিভাল। আজ বুধবার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে সকাল সাড়ে দশটায় বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরানসহ অন্যরা।
এর আগে সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য র্যালি লাবনী পয়েন্ট থেকে শুরু হয়ে সুগন্ধা পয়েন্ট ঘুরে আবারও লাবনী পয়েন্টে এসে শেষ হয়।
বর্ণাঢ্য এ র্যালিতে জেলা প্রশাসনের পাশাপাশি হোটেল মোটেল, রেস্তোরাঁ, ট্যুর অপারেটরসহ পর্যটন সংশ্লিষ্ট সকল স্টোক হোল্ডাররা ঘোড়ার গাড়ি, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন রং বেরং এর প্লেকার্ড ও গাড়ি নিয়ে অংশ গ্রহন করে।
কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচীতে থাকছে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফাযার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল ও কনসার্টসহ নানা কর্মসূচী।
বর্ণিল আয়োজন চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এদিকে আগামীকাল ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর রয়েছে টানা তিন দিনের ছুটি। তাই এবার লাখো পর্যটকের সমাগমের আশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.