প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৫:২৩ পি.এম
আরসার শীর্ষ নেতা সহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া থেকে আরসা’র শীর্ষ সন্ত্রাসী গান কমান্ডার এবং বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কমান্ডার রহিমুল্লাহসহ ৪জনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৩ কেজি বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য, ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ানশুটারগান, ৪টি পিস্তলের বুলেট, ৩টি ওয়ানশুটারগানের বুলেট ও মোবাইল ফোন।
মঙ্গলবার রাতে পালংখালী ইউনিয়নের তেলখোলা - বরইতলী পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.