ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আজ বুধবার ভোরে উখিয়া বালুখালী ৮ ডাব্লিউ- ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়। নিহত ইউসুফ আরসার কিলিং স্কোয়াডের সদস্য বলে জানান তিনি।
অপরদিকে, আজ বুধবার ভোরে উখিয়া জামতলী ১৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে আরসার একদল দুষ্কৃতকারীর সাথে আরেকদল সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। পরে আরসার সন্ত্রাসীরা মো আরাফাত নামে এক রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে গিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়।
উখিয়া থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.