ভয়েস প্রতিবেদক :
কক্সবাজার জেলার তরুণ সাংবাদিক ও নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েসের প্রধান প্রতিবেদক জিকির উল্লাহ জিকুর গর্ভধারিনী মা আছিয়া খাতুন (৭০) মারা গেছেন। (ইন্না----- রাজিউন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে মহেশখালী পৌরসভার দক্ষিণ ঘোনারপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে ৪ ছেলে ৭ মেয়ে রেখে যান।
সাংবাদিক জিকির উল্লাহ জিকু জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মহেশখালী পৌরসভার দক্ষিণ ঘোনারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাফন করা হবে। এর আগে ২০০৭ সালে পিতা মকবুল আহমদ ইন্তেকাল করেছেন।
এদিকে সাংবাদিক জিকির উল্লাহ জিকুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কক্সবাজার ভয়েসের উপদেষ্টা সম্পাদক আবু তাহের, সম্পাদক বিশ্বজিত সেন, প্রকাশক আবদুল আজিজ ও প্রতিবেদক কেফায়েত উল্লাহ। তারা এক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সইবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.