ভয়েস প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত মো জহিরুল হক বলেছেন সরকারি বিভিন্ন দপ্তরে যারা দুর্নীতি ও অনিয়ম করবে তাদের রেহাই দেয়া হবে না। এ ব্যাপারে সাংবাদিকদের প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন সংবাদ মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের প্রকৃত তথ্য উঠে আসলে ভালো কিন্তু সাংবাদিকরা মিথ্যা তথ্য দিলে সবাই বিভ্রান্ত হয়।
আজ বুধবার বিকেলে কক্সবাজারে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কক্সবাজারের বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আগামী ৭ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের নির্দেশ দেন।
সরকারি বিভিন্ন দপ্তরে সেবা পেতে হয়রানি, ঘুষ বা দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের অংশগ্রহণে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনের দুদক এর কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক। বুধবার সকাল ১০ টায় শুরু হওয়া এ গনশুনানি চলে বিকেল ৫ টা পর্যন্ত।
এসময় ১০৫ জন ভূক্তভোগী ও সেবা প্রত্যাশীদের মধ্যে ৭৯টি অভিযোগের নিস্পত্তি করা হয়। গণশুনানীতে উত্থাপিত অধিকাংশ অভিযোগ ছিল ভূমি সংক্রান্ত।
এতে কক্সবাজারের জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা, সদর উপজেলা ভূমি অফিস, জেলা রেজিস্ট্রার ও সাবরেজিস্ট্রার অফিস, সমবায় কার্যালয়, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিরুদ্ধেও অভিযোগ করেন সেবাগ্রহীতারা।
অনুষ্টিত হওয়া শুনানী এবং অনুত্থাপিত অভিযোগের ব্যাপারে আগামী ৭ দিনের মধ্যে এসব অভিযোগের নিষ্পত্তি ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন দুদক কমিশনার মো. জহুরুল হক। গণশুনানি সঞ্চালনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: শাহীন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাহমুদ হাসান, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামসহ দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ সকল সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.