ভয়েস প্রতিবেদক:
মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। তিনি বলেন, 'ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে সাগর-নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মৌজুদ, বাজারজাতকরণ, ক্রয়- বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে জেলা মৎস্য অফিস কার্যালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ার দেন।
মৎস্য কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি লাভবান হবেন জেলেরা। এই বন্ধের সময় মৎস্য অধিদপ্তর থেকে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। তাই কেউ সাগরে আমাদের অগোচরে মাছ ধরতে যাবেননা। আইন অমান্যকারীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে।
এসময় স্টেকহোল্ডাররা তাঁদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তারমধ্য ইলিশ ছাড়া অন্য মাছ বাজারে বিক্রির, এখানো সাগরে থাকা বোটগুলো কূলে ফেরা, বরফ বিক্রি, বন্ধ মৌসুম জ্যেষ্ঠ মাসে করা, ট্রলিং বন্ধ করা, ছোট ট্রলিং, ফায়ারিং এর ১৫ দিন আগে জানানো, বিএফডিসি ঘাটে স্যানিটেশনের ব্যবস্থা এবং সঠিক সময়ে ভিজিএফ চাল বিতরণের অনুরোধ জানান তাঁরা।
মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবস্থাপক বদরুদ্দৌজা, মেরিন ফিসারিজ অফিসার ম আ কুদ্দুস, জাহাঙ্গীর আলমসহ মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.