ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের ৫ উপজেলায় যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পত্রে কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।
গত ৯ মার্চ থেকে ১৩ মার্চ কক্সবাজার পৌরসভাসহ ৫ উপজেলায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। তবে কাউন্সিল অধিবেশন ছাড়াই সম্মেলন শেষ করা হয়।
ঘোষিত কমিটিতে দেখা যায়, কক্সবাজার পৌরসভা যুবলীগে ডালিম বড়ুয়াকে সভাপতি ও শাহেদ মো. এমরানকে সাধারণ সম্পাদক করে ৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। রামু উপজেলায় পলক বড়ুয়া আপ্পুকে সভাপতি ও রাশেদ আলীকে সাধারণ সম্পাদক করে আরও পাঁচটি পদসহ ৭ জনের আংশিক কমিটি দেওয়া হয়েছে। মহেশখালীতে মো. শাহজাহানকে সভাপতি ও সাজেদুল করিমকে সাধারণ সম্পাদক করে ৮ জনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অপরদিকে উখিয়া উপজেলায় ইমাম হোসেনকে সভাপতি ও সরওয়ার পাশাকে সাধারণ সম্পাদক করে ৫ জনের এবং কুতুবদিয়ায় জাফর আলমকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ৫ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের দেওয়া পত্রে আগামী এক মাসের মধ্যে ৭১ জনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সম্মেলন অনুষ্ঠানের ছয় মাস পর কেন্দ্র থেকে কমিটি ঘোষণা আসায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন উপজেলায় মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নেতৃত্বে আসা যুবলীগ নেতাূের অভিনন্দন জানাচ্ছেন নেতা- কর্মী ও সমর্থকেরা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.