ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
রোহিঙ্গা ক্যাম্পে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খালি খোসাসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা। আটককৃতরা হচ্ছে- উখিয়া উপজেলার ৪নং ক্যাম্পের জি/৫ সাব ব্লকের পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত নুর আহাম্মদের ছব্বির আহম্মদ (৩৫)।
শনিবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ৫নং রোহিঙ্গা ক্যাম্পের মেইন-ব্লক-বি, সাব-ব্লক-বি/৮ এর সৈয়দ উল্লাহর দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। তিনি জানান, ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামানের তত্ত্বাবধানে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার, অংশু কুমার দেবের নেতৃত্বে কুইক রেসপন্স টিম রোহিঙ্গা ক্যাম্প-৫ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের অস্ত্রসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে থাকা অস্ত্রগুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ তাকে সরবরাহ করেছে। আটক আসামির তথ্যমতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ছব্বির আহাম্মদকেও(৩৫) গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.