বলরাম দাশ অনুপম:
মোঃ আলমগীর হোসেন। পেশায় একজন জ্যোতিষী। মানুষের হাত গননা, ভবিষ্যত ভাগ্যের কথা বলতে পারলেও জানতো না সে নিজেই ইয়াবা পাচারের সময় আটক হবে। হয়েছেও তা, শুক্রবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকা থেকে ১ হাজার ৪২৮পিস ইয়াবাসহ জ্যোতিষী আলমগীরকে আটক করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম।
আলমগীর হোসেন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মান্নান নগরের পূর্ব এওজবালওয়া গ্রামের মোতালেব মিয়ার পুত্র। আলমগীর আটকের পর লোকমুখে শুনা যাচ্ছে নিজে জ্যোতিষী নাম দিয়ে সহজ সরল মানুষকে ধোকা দিলেও সেই জ্যোতিষীই জানতো না সে যে আজ ইয়াবা পাচারের সময় ধরা খাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল বলেন-তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দারের প্রস্তুতি চলছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.