ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার নামক স্থানে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৩ নভেম্বর) সকালে এই হেরোইন উদ্ধার করা হয়।
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের সূত্র ধরে কুষ্টিয়া থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বাংলাবাজার নামক স্থানে পৌঁছালে বিজিবির একটি টিম সেটিকে থামায়। পরে বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ৪ চার কেজি ৩৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.