ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের সেন্টমার্টিন সৈকতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের উত্তরের সৈকত এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ। নিহতের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, রাতে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি পঁচে অর্ধগলিত অবস্থায় রয়েছে। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তার মৃত্যু হয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.