ভয়েস প্রতিবেদক:
পুলিশ সুপার (গ্রেড-৫) পদে পদন্নোতি পেলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। একইসাথে সুপারনিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ।
গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ দীর্ঘদিন ধরে কক্সবাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মতৎপরতা, সততা মেধা ও প্রজ্ঞায় ইতোমধ্যে কক্সবাজারবাসীর মন জয় করেছেন এই দুই কর্মকর্তা।
পদন্নোতি পাওয়ায় তাঁরা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, 'কক্সবাজারের সাবেক পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশনায় আমি সর্বদা মানুষের জন্য কাজ করেছি। দায়িত্ব পালনে আমার সহকর্মী, সাংবাদিকসহ সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। এ জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানবসেবায় সকলের দোয়া কামনা করছি। '
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.