সংবাদ বিজ্ঞপ্তি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে অবৈধ তফসিল ঘোষণা বন্ধ ও অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবী ও অবরোধের সমর্থনে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে ১৫ নভেম্বর সন্ধ্যায় এক তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ পরবর্তী বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেন , এই অবৈধ সরকার ১৪ এবং ১৮ মডেলের একটি নির্বাচন করতে চাচ্ছে। আমরা অবৈধ নির্বাচন হতে দেব না। নির্বাচন কমিশনের ঘোষিত এই তফসিলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে পুলিশের বাধার সম্মুখিন হলে দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয় ।
অপর দিকে সকালে উখিয়ায় মিছিল বের করে বিএনপি। মিছিলটি কক্সবাজার টেকনাফ মহাসড়কে প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে। এছাড়া কক্সবাজার শহরে দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অবরোধ সফল করতে একটি মিছিল প্রধান সড়কের কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে।
এদিকে কক্সবাজার শহরে যানবাহন চলাচল এবং সরকারি বেসরকারি অফিস আদালতে উপস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কক্সবাজার থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সমাবেশে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে গত ২৮ তারিখের পর থেকে জেলার বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত নয়টি মামলা করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছে ৬২ জন নেতাকর্মী।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.