ভয়েস প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক বিরোধী ধারাবাহিক অভিযানে আবারও ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে ১১বিজিবি’।
বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির জোন কমন্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমদ, এসি এর দিক নিদের্শনায় এবং ১১বিজিবি বিশেষ একটি টিম নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ঠান্ডাঝিরি এলাকা থেকে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ জাকির হোসেন নামের এক পাচারকারিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি কক্সবাজর জেলার টেকনাফ উপজেলার জাদিদিমুরা গ্রামের দিল মোহাম্মাদের ছেলে জাকির হোসেন (২৮)।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল, এসি জানান, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহনসহ অন্যান্য যেকোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সীমান্তে এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে ১১ বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.