মোঃ ফারুক , পেকুয়া :
পেকুয়ায় মহিলা মেম্বারসহ দুই করোনা রোগী সনাক্ত হয়েছে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাবের আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাবের আহমদ জানিয়েছেন, পেকুয়া সদরের বলীরপাড়ায় ৩০বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তিনি সাতকানিয়া থাকে পেকুয়ায় এসেছিলেন। অপরদিকে মগনামা ইউপির এক মহিলা সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর। তাদের শরীরে কোন ধরণের উপসর্গ না থাকলেও ভাইরাস ধরা পড়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মুজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার ১২২জনের নমুনা সংগ্রহ করা হয়। ১১৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে ২জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা গেছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে সবার কাছ আলাদা করে রাখে। তাদের বাড়িও লকডাউন করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.