ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সৃজনশীল প্রতিভা বিকাশে বাংলাদেশ স্কাউট এর জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগীতায় ২০২০ অংশগ্রহণে আদ্রিতা দাশ মন্তির নৃত্যে দ্বিতীয় এবং সংগীতে তৃতীয় স্থান সাফল্য অর্জন করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক তৈরিতে লেখাপড়ার পাশাপাশি ও স্কাউটদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বছর আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন আদ্রিতা দাশ মন্তি।
আদ্রিতা দাশ মন্তি চকরিয়া কোরক বিদ্যাপীঠ’র পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী এবং চকরিয়া পৌরসভা চিরিংগা হিন্দুপাড়ার এলাকায় চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ ও সুমা দাশের প্রথম কন্যা সন্তান।
তপন কান্তি দাশ মেয়ের সাফল্য অর্জনে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সকল শিক্ষক-শিক্ষিকা ও স্কাউটস গ্রæপে দায়িত্বরত শিক্ষকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। নিজেকে যোগ্য নাগরিক হিসেবে তৈরী করতে পারে সকলের দোয়া ও আশিবাদ কামনা করেছেন।
আদ্রিতা দাশ মন্তি ২০১৯ সালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ গার্লস ইন কাব স্কাউটস গ্রæপ থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছিল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.