ভয়েস প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান গাইনপাড়া এলাকার ইটভাটার পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আলী আহমদ (৭০)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা-বাগান হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার আইকনিক স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে যাচ্ছিল। রামুর জোয়ারিয়ানালায় রেললাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিষয়টি রেল পুলিশের দায়িত্বে। রেল পুলিশকে নিহতের তথ্যটি জানানো হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.