রূপনা বড়ুয়া:
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের উপকুলীয় এলাকায় এক মৎস্য চাষীর গুলিবিদ্ধ মরদেহ মিলেছে। তার নাম মোহাম্মদ হোসেন (৫৫)।বুধবার (১০ জানুয়ারী) দুপুর দুইটার দিকে বদরখালী ইউনিয়নের উপকুলীয় রামপুরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ হোসেন মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের চনখোলা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় চাষি। পাশাপাশি তিনি রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য।
তার ছেলে ফয়সাল বলেন- সমিতির সদস্য হিসেবে আমার বাবার পৈত্রিক সম্পত্তি রয়েছে এখানে। সেই জমিতে মৎস্য চাষ করে এখানে থাকতেন। মঙ্গলবার বিকেলে একদল সন্ত্রাসী স্পীটবোট যোগে এসে আমার বাবা থেকে চাঁদা দাবি করে। এখান থেকে চলে যেতে বলেন। অন্যথায় গুলি করে হত্যার হুমকি দেন। সেই কথা মতো রাতে তারা আবারো এসে গুলি চালাতে থাকেন। পরে বাবা পালিয়ে যাবার সময় পেছন থেকো গুলি করে সন্ত্রাসীরা। পরে সকালে বাবার মরদেহ মিলে মৎস্য ঘেরে। দুপুরে পুলিশ এসে উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- রামপুরা এলাকাটি খুবই রিমুট। সড়ক পথের পর নৌপথ পাড়ি দিয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.