ভয়েস প্রতিবেদক:
টেকনাফের কোয়াইংছড়ি পাড়ায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ১৩০ বোতল বিদেশি মদ ও ৭১৫ ক্যান বিয়ার উদ্ধার করেছে র্যাব—১৫।। এসময় এক রোহিঙ্গাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাবরাং এর ৬নং ওয়ার্ড নয়াপাড়া মাদুরান মেম্বারের ভাড়া বাসা এবং উখিয়া বালুখালী—২, ১১ নং ক্যাম্প, ব্লক—বি/১৪ এর বাসিন্দা মৃত আব্দুল গাফফারের ছেলে শামসুর রহমান (২২),সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর মৃত আব্বাস আলীর ছেলে কলিমুল্লাহ (২৭) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আচারবুনিয়ার মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)।কক্সবাজার র্যাব—১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৫ জানুয়ারি) রাতে র্যাব—১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী দুইটি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) যোগে মাদকদ্রব্য বহন করে সাবরাং ইউনিয়ন পরিষদ থেকে সাবরাং জিরো পয়েন্ট রোডস্থ কোয়াইংছড়ি পাড়া তিন রাস্তার মোড়ের দিকে আসছে। এমন সংবাদে র্যাব—১৫, কক্সবাজার এর সিপিসি—১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোয়াইংছড়ি পাড়া তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি ব্যাটারি চালিত ২টি ইজিবাইক (টমটম) থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন ব্যক্তি টমটমের ড্রাইভার এবং একজন রোহিঙ্গা নাগরিক বলে জানায়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.