শহিদুল ইসলাম উখিয়া, (৩০ এপ্রিল):
উখিয়ার থাইংখালী এলাকা থেকে বাইশ বস্তা সরকারী চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এসময় জড়িত থাকার অভিযোগে একজন আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন আকতার। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একদল প্রশাসন উখিয়ার থাইনখালী বাজারে জনৈক আকতারের গুদামে অভিযান চালায়। এসময় সরকারী ২২ বস্তা চাউল উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে উখিয়ার পালং ইউনিয়ন পরিষদে ভিজিডির চাউল বিতরন করেন। দীর্ঘদিন ধরে উখিয়ার পালংখালীতে একটি চাউল সিন্ডিকেট রয়েছে। এদের কে জিজ্জাসাবাদ করলে মুল রহস্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে পালং খালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মতার মো নিকারুজ্জামান চৌধুরী বলেন গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ২২বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন এখনো পযর্ন্ত কোন মামলা হয়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.