বলরাম দাশ অনুপম:
কক্সবাজারে গত দেড় বছরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩০ অপরাধী নিহত হয়েছে। আর বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে ৬৪৪ জনকে। আর উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদক।
২০১৯ সালের জানুয়ারীতে কক্সবাজারে র্যাব-১৫ প্রতিষ্টার পর থেকে চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ পিপিএম (বার), পিএসসি জিডি (পি) রবিবার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জানান- গত দেড় বছরে র্যাবের সাথে মাদক কারবারী, অস্ত্র কারবারীসহ নানা অপরাধে জড়িত মোট ৩০ অপরাধী নিহত হয়েছে।
উদ্ধার করা হয়েছে ৫১ লক্ষ ৬ হাজার ২৮০ পিস ইয়াবা, ২১.৭ কেজি গাজা, ১৭৭ বোতল ফেন্সিডিল, ৭ হাজার ৮৭৩ লিটার চোলাই মদ, ৯৯ বোতল বিদেশী মদ, ৩১৮ ক্যান বিয়ার। মাদক সংক্রান্তে আটক করা হয়েছে ৫৩২ জনকে। এছাড়াও ৮টি বিদেশী পিস্তল, ৪৮টি ওয়ানশুটারগান, ৭টি ডিবিবিএল, ৪টি এসবিবিএল, ২টি থ্রি-কোয়ার্টারগান, ১৪টি এলজি ও ১টি ১২ বোল রাইফেল উদ্ধার করা হয়। অস্ত্র সংক্রান্তে আটক করা হয়েছে ৭৭ জনকে। তাছাড়া অন্যান্য ৩৫ আসামীকে আটক করা হয়। এই দেড় বছরে মোট ১৪টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩০ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা আদায় ও ১১ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.