আবুশর পারভেজ, মহেশখালী:
মহেশখালী কলেজের ৩৫বছরের চাকুরী জীবন শেষে অধ্যক্ষ পদ থেকে বিদায়কালে সহকর্মী ও পরিচালনা পর্ষদ সহ উপস্থিত সমাবেশকে আবেগাপ্লুত করে কান্নার রোল তুল্লেন অধ্যক্ষ জসিম উদ্দিন।২৭ জুলাই সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন ও সহকারী অধ্যাপক দীপক কান্তি ভট্টচার্য্য'র অবসরজনিত এক বিদায় সংম্বর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও মহেশখালী কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, মহেশখালী কলেজে প্রতিষ্টা লগ্ন থেকে মনের আন্তরিকতায় ৩৫বছর কাটিয়েছে অধ্যক্ষ জসিম, একটি প্রতিষ্টানে দক্ষ পরিচালক থাকলে সে প্রতিষ্টান যত ঘাতপ্রতিঘাত সৃষ্ট হউক সহজেই তা নিয়ন্ত্রনে আনতে পারে।
অধ্যক্ষ জসিম কলেজ পরিচালনা কাজে নয় যে কোন কাজে অত্যন্ত পারদর্শী ছিলেন বলে,১৯৮৫সালে ৫শ টাকা সম্মানিতে কর্মজীবন শুরু করে ক্রমে ক্রমে ৩৫টি বছর মহেশখালী কলেজে শেষ করলেন। এটি হচ্চে চাকুরী জীবনের রক্তের দায়ে ভালবাসার জলন্ত প্রমান। বিদায় সম্বর্ধণা কমিটির আহ্বায়ক রহমত উল্লাহ ভূঁইয়া'র সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আহমদ কবির'র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ওউপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদাউস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম, আজিজুর রহমান বিএ, সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, মহেশখালী কলেজ পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ ছিদ্দিক নুরী, জসিম উদ্দিন কোম্পানি, আলতাফ হোসেন, আবদুর রহিম বাদশা ও শাহজাহান সিরাজ লিটন, হোয়ানক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার কামাল, মহেশখালী কলেজের সহকারী অধ্যাপক পৃথ্বিরাজ সাহা, আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃইব্রাহিম,দাতা সদস্য মোহাম্মদ উল্লাহ,সলিম উল্লাহ,এডভোকেট অাবচার কামাল,ছাত্রলীগের আহবায়ক হালিমুর রশিদ।বিদায়ী শিক্ষকগণ মহেশখালী কলেজের জন্য নিজের জীবন যৌবনের স্বর্ণালী দিন গুলো এখানেই কাটিয়েছেন। বিশেষ করে অধ্যক্ষ জসিম সাহেব'র নাম বলতেই হয়। তিনি মহেশখালী কলেজের অবকাঠামো সহ সার্বিক উন্নয়নের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। তার সুদক্ষ পরিচালনায় মহেশখালী কলেজ অনেকদূর এগিয়ে গেছে। মহেশখালী কলেজটি প্রতিষ্ঠিত করতে তিনি শুরুতে বিনা বেতনে চাকুরী করেছেন। তার এই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
ভয়েস/আবি /আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.