বিশেষ প্রতিবেদক:
টেকনাফে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৪জন ইয়াবাকারবারি নিহত হয়েছে। মঙ্গলবার (২৮জুলাই) ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরী এলজি, ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বলে কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
নিহতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকার আবদুল মালেকের ছেলে আনোয়ার হোসেন (২৩), পূর্ব মহেষখালীয়াপাড়া হাকিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২), নয়াবাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে ইসমাইল (২৪) ও খারাংখালী এলাকার আব্দুস সালামের ছেলে নাছির (২৪)।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলির খবর টেকনাফ থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌছেন। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ইয়াবাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরী এলজি, ৮ রাউন্ড তাজা গুলিসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।’
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো: শাহাজান কবির কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, ‘ধাজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে খবর পেয়ে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এলজি, একটি তাজা কার্তুজ, দুটি খালি খোসা, ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে’।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.