প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২০, ৬:১৪ পি.এম
মহেশখালীতে আটকের পাঁচদিন পর মুক্ত ঢাবি শিক্ষার্থী ফরহাদ

লোকমান হাকিম:
কক্সবাজারের মহেশখালী থেকে জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত সন্দেহে আটকের পাঁচ দিন পর অভিযোগের সত্যতা না মেলায় পাঁচ দিন পর ছাড় পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তাঁর বড় ভাই রাশেদ খান ওরফে মেনন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে তাদের কক্সবাজার জেলা ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন জেলা গোয়েন্দা পুলিশ (ওসি-ডিবি) মানস বড়ুয়া।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ার ইউনুছখালীর নিজ বাড়ি থেকে জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদকে। সে আরবি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। পরদিন শুক্রবার আটক হন তার বড় ভাই রাশেদ খান ওরফে মেনন।
কক্সসবাজার গোয়েন্দা পুলিশ (ওসি-ডিবি) মানস বড়ুয়া কক্সবাজার ভয়েসকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে গত শুক্রবার ডিবির একটি দল অভিযান চালিয়ে রেদওয়ান ফরহাদ ও তাঁর বড় ভাই রাশেদ খানকে আটক করে। তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে জঙ্গি কার্যক্রমের সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ওসি মানস বড়ুয়া আরও বলেন, রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে তৎপরতা চালানোর অভিযোগ ছিল। অবশ্য, জিজ্ঞাসাবাদে এর সত্যতা মেলেনি।
পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী পশ্চিমপাড়া নিজ বাড়িতে যাওয়ার পথে রাশেদকে এবং পরদিন শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে রেদওয়ানকে তুলে নেয় ডিবি পুলিশ।
রেদওয়ান ফরহাদের বড় ভাই মোহাম্মদ ইসমাইল কক্সবাজার ভয়েস বলেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাদাপোশাকে সাত-আটজন লোক শুক্রবার বিকেলে বাড়িতে ঢুকে তাঁর ছোট ভাই রেদওয়ানকে নিয়ে যান। আগের দিন বৃহস্পতিবার বিকেলে তাঁর আরেক ভাই রাশেদকে একই কায়দায় তুলে নেওয়া হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.