বলরাম দাশ অনুপম:
দীর্ঘ চার মাস পর কক্সবাজার-ঢাকা বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এই বিমান চলাচল শুরু হয়। জীবন জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন পর হলেও কক্সবাজার-ঢাকা বিমান চলাচল শুরু হয়েছে।
কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার (ভারপ্রাপ্ত) জয়দেব কুমার বিশ্বাস জানান- বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত নভোএয়ার ও ইউএস বাংলার দুটি বিমান কক্সবাজার থেকে ঢাকা ছেড়ে যায়।
তিনি জানান-বিমান বন্দরে যাএীদের স্বাস্থ্য সুরক্ষায় দুই শিফৃটে ডাক্তার ও নার্স কাজ করছে। এদিকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমান বন্দরের প্রস্তুতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। তিনি জানান-বিমান বন্দরে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে মেডিকেল বোর্ড স্থাপন করা হয়েছে।
যাত্রীদের ভ্রমণ ইতিহাস রেজিস্টারে লিপিবদ্ধ করা, লাগেজ জীবাণুমুক্ত করা এবং সন্দেহভাজন যাত্রীদের আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান জেলা প্রশাসক। এসময় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, জেলা অাওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বিমান বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.