ভয়েস নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু শনাক্ত করা হয়েছে। এই পর্যন্ত তিন হাজার ১৩২ জন মৃত্যু হলো করোনায়। এর আগে সর্বশেষ গত ২৬ মে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়। মাঝের সময়টায় মৃত্যুর হার বেশি ছিল। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর আজ ১৪৭তম দিন।
শনিবার (১ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ৬৬৯ টি। নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৮০২ টি। এখন পর্যন্ত ১১ লাখ ৮৫ হাজার ৬১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই হাজার ১৯৯ জন। এখন পর্যন্ত দুই লাখ ৩৯ হাজার ৮৬০ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। এখন পর্যন্ত সুস্থ এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ জন এবং পাঁচ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৬২ জন এবং নারী ৬৭০ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন,৬১ থেকে ৭০ বছরের মধ্যে আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই জন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, খুলনা বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে এক জন, বরিশাল বিভাগে দুই জন এবং ময়মনসিংহ বিভাগে এক জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২০ জন এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৭১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৫৮১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫০০ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৩২ হাজার ৯০০ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৫১ হাজার ৪৮১ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৬৫৫ জনকে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে চার লাখ ৩৮ হাজার ১৪১ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ২০৭ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন তিন লাখ ৮১ হাজার ৮৬৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৬ হাজার ২৭২ জন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.