ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, টেকনাফ উপজেলা সেক্টর কমান্ডার ফোরাম একাত্তরের সভাপতি এবং স্থলবন্দরের ব্যবসায়ী নুরুল আবসার সোহেল দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধিন থাকার পর অবশেষে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেছেন। গত ১৮ জুলাই ঘটনায় হামলার শিকার হয়ে মাথায় মারাত্মক জখম ও বাম চোখে আঘাত প্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আসছিলেন বলে তার ছোট ভাই এম কায়সার জুয়েল নিশ্চিত করেছেন।
নুরুল আবসার সোহেল টেকনাফের জমিদার বড় কালার মিয়া হাজির বড় মেয়ে সুফিয়া খাতুন ও মৃত মোহাম্মদ শফির বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি একই স্ত্রী এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে।রোববার দুপুরে টেকনাফ বাস স্টেশনে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এম কায়সার জুয়েল জানান, গত ১৮ জুলাই রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবাদ করার জের ধরে আব্দুল করিমের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র তাঁর বড় ভাই সোহেলের উপর হামলা চালায়। এতে সোহেলের বাম চোখ উপড়ে যাওয়ার পাশাপাশি গুরুত্বর আহত হন। এ ঘটনার পর থেকে চিকিৎসাধিন অবস্থায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, ২০১৮ সালের ৩ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশের সর্বশেষ করা লিকায় ১ হাজার ১৫১ জনের ইয়াবা ব্যবসায়ী হিসেবে চিহ্নিত হয়েছে। ওই তালিকায় ৫৪২ নম্বরে আব্দুল করিম ওরফে মোবাইল করিম পিতা মৃত সুলতান আহমদ সাবরাং লেজিরপাড়া বর্তমানের টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়া। সারা দেশে যে প্রতারক সাহেদ আলোচিত হচ্ছে ওই সাহেদের মতো টেকনাফের সাহেদ মোবাইল করিম। এক সময় ছাত্র শিবির, এখন জামায়াত করে করিম। কিন্তু সাবেক এমপির পৃষ্টপোষকতায় এই করিম
প্রতারণার সর্বোচ্চ অবস্থানে গিয়েছে। সাবেক শিবির ক্যাডার সাবেক এমপি বদির সহযোগিতায় অস্ত্রের লাইন্সেনও পেয়েছেন। আর ওই অস্ত্র ব্যবহার হল আওয়ামীলীগের নেতার উপর। এতে একজন আওয়ামীলীগের নেতার মৃত্যুও হল।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.