ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
মিয়ানমার থেকে এবার সাঁতরে বাংলাদেশে এসেছে একটি মা হাতি। সোমবার (৩ আগস্ট) বিকেল চারটায় দিকে হাতিটি উদ্ধার করে টেকনাফের বনাঞ্চলের ভিতরে দিয়ে আসা হয়।
কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন নৌ বন্দর এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়েছে।
জেলা দক্ষিণ বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরিয়ে একটি মা হাতি বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সীমান্তে আরও তিনটি হাতির অবস্থান দেখা গেছে।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.