ভয়েস প্রতিবেদক:
টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাশের স্থালাবিষিক্ত হতে যাচ্ছেন বর্তমানে কুমিল্লা জেলার চান্দিনা থানার ওসি ইন্সপেক্টর আবুল ফয়সাল।
শনিবার (৮ আগস্ট) বিকেলে অথবা রোববার (৯ আগস্ট) আবুল ফয়সাল টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিতে পারেন। এ তথ্য কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানাগছে।
জানাযায়, রেঞ্জ ডিআইজি অফিস থেকে ওসি আবুল ফয়সালকে কক্সবাজার জেলায় পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার এবং তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ থানার নতুন ওসি হিসেবে কুমিল্লা জেলার চান্দিনা থানার ওসি আবুল ফয়সালকে দায়িত্ব দেন রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। শুক্রবার সন্ধ্যায় রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে আবুল ফয়সালকে জেলা বদলি করে কক্সবাজার জেলায় পদায়নের আদেশ দেওয়া হয়। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.