ভয়েস প্রতিবেদক:
‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ জেলা প্রশাসকের কার্যাীলয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আমিন আল পারভেজের সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস,প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, পৌর কাউন্সিলর সাহেনা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাঠ পর্যা য়ের ৬জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.