ভয়েস প্রতিবেদক:
মেজর (অবসরপ্রাপ্ত) রাসেদ সিনহার সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর করেছে আদালত। যে মেজর গত ৩১ জুলাই টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামু কোর্টের বিচারক দেলোয়ার হোসেন এই জামিন আবেদন মঞ্জুর করেন।
শিপ্রার আইনজীবি অরুপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিপ্রার বিরুদ্ধে পূলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানী শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক।
অন্যদিকে নিহত মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খানের আরেক সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন ধার্য্য করেছে আগামীকাল মঙ্গলবার। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (টেকনাফ- ৩) এর ভারপ্রাপ্ত বিচারক এই আদেশ দেন।
সিফাতের আইনজীবি মাহবুবুল আলম টিপু জানান, পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়। শুনানী শেষে জামিনের জন্য আবার মঙ্গলবার দিন ধার্য্য করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.