
বিশেষ প্রতিবেদক:
টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী ও পুলিশের দায়ের করা মামলার আসামি শিপ্রা দেব নাথ জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকাল তিন টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে কঠোর গোগনীয়তায় কারাগার থেকে বেরিয়ে গেছে।
কক্সবাজার কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানিয়েছেন, আদালতের নির্দেশনা মোতাবেক জামিনের কাগজপত্র হাতে পাওয়ায় কারাগার থেকে বিকাল ৩ টার দিকে শিপ্রার আইনজীবী সহ তার স্বজনরা এসে তাকে নিয়ে গেছে।
এর আগে আজ (৯ আগস্ট) সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: দেলোয়ার হোসেন শিপ্রা দেব নাথের জামিন আবেদন মঞ্জুর করেন।
শিপ্রার আইনজীবি অরুপ বড়ুয়া জানান, শিপ্রা দেব নাথের বিরুদ্ধে পূলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানী শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক।
গত ৩১ জুলাই (শুক্রবার) রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশীর সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়িাল ম্যাজিষ্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপসহ ৭ আসামী কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পন করেন। মামলার শুনানীতে র্যাবের পক্ষে প্রত্যেক আসামীর ১০দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৪জনকে কারাফটকে ২দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বাকী ২ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.